ডেইলি স্কয়ার সিলেট রিপোর্ট ঃ সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী গোলাপগঞ্জ-বিয়ানীবাজারসহ দেশ- প্রবাসে অবস্থানরত সবাইকে পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় সাংসদ অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে এসেছে। ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করুক এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাক- এই প্রত্যাশাই করি।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন- মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে। এই উন্নয়ন অভিযাত্রায় দেশ গড়ার কাজে সবাইকে সক্রিয়ভাবে অংশ নিতে হবে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরেই গড়ে উঠবে সুখি-সমৃদ্ধ গোলাপগঞ্জ - বিয়ানীবাজার সহ সুখী - সমৃদ্ধ বাংলাদেশ।
