ডেইলি স্কয়ার সিলেট রিপোর্ট ঃ রবিবার:- সিলেট জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন আদালতের পিপি ও সিলেট জেলা বিএনপির যুগ্ন সম্পাদক এবং গোলাপগঞ্জ আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুর রহমান মুজিব এর স্মরণে আইনজীবী পরিষদের উদ্যোগে আজ রোববার দুপুরে সিলেট জেলা বারের ৫ নং হলে এক শোকসভা অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি, সিলেট জেলা বারের সাবেক দুইবারের সভাপতি ও সাধারণ সম্পাদক এডভোকেট অশোক পুরকায়স্থ এর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায়, প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াত করেন আইনজীবী পরিষদের ক্রিড়া সম্পাদক এড,শেখ আবুল হাসনাত বুলবুল
প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিল সদস্য, সিলেট জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ উদ্দিন।
প্রধান বক্তা ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট গোলাম ইয়াহ ইয়া চৌধুরী সোহেল।
বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা বারের সাধারণ সম্পাদক এডভোকেট জোবায়ের বখত জুবের, সাবেক সভাপতি এডভোকেট একেএম শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শাহ আশরাফুল ইসলাম আশরাফ,সিনিয়র আইনজীবী এডভোকেট ওবায়দুর রহমান।
সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট সলমান উদ্দিন ও এডভোকেট আহমেদ ওবায়দুর রহমান ফাহমীর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য প্রদান করেন সাবেক সহসভাপতি-১ এডভোকেট জালাল উদ্দিন,সিনিয়র আইনজীবী এডভোকেট আনোয়ার হোসেন, এতভোকেট আশরাফ উদ্দিন আহমদ, এডভোকেট নিরন্জন সরকার,সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু, এডভোকেট আব্দুছ ছত্তার,এডভোকেট মুমিনুল ইসলাম টিটু, বর্তমান যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপি, এডভোকেট মোতাহির আলী, এডভোকেট আব্দুর রহমান, এডভোকেট সিরাজুল ইসলাম, এডভোকেট জয়নাল আবেদীন, এডভোকেট ইসরাফিল আলী,এ এফ এম সাজেদুল ইসলাম সজীব,এডভোকেট তাহরীমা রেজা চৌধুরী, এডভোকেট সাইফুর রহমান খন্দকার রানা,সহ সমাজ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সাবেক সহ সমাজ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট সৈয়দ রাব্বি হাসান তারেক, এডভোকেট ইমরান আহমদ, এডভোকেট অশোক দেব লিটন, এডভোকেট সৈয়দ রিয়াজ আহমদ, এডভোকেট কাজী আব্দুল ওদুদ প্রমুখ।
শোকসভায় মরহুম এডভোকেট মুজিবুর রহমান মুজিব এর স্নেহাশিস ছোট ভাই সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।
