গোলাপগঞ্জে "জাতীয়যুবদিবস" উপলক্ষে র‍্যালী ও আলেচনা সভা

 



গোলাপগঞ্জপ্রতিনিধিঃ (১নভেম্বর) রোববার : গোলাপগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী, আলেচনা সভা, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, সনদপত্রে বিতরণ ও যুব ঋণ বিতরণ অনুস্টিত হয়।

" দক্ষ যুব গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ" প্রতিপদ্যকে সামনে রেখে এই দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে উপজেলা পরিষদের সম্মূখ থেকে বর্ণাঢ্য ‌র‍্য্যলী বের হয়ে উপজেলা চত্ত্বর প্রদক্ষিণের পর আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সফিউল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত র‍্যালী ও সভায় অংশ নেন  উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, , উপজেলা আইসিটি কর্মকর্তা প্রণব সিংহ,  পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারিছ আলী, সহসাধারণ সম্পাদক এইচ এম সেলিম,  সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, ক্লিন গোলাপগঞ্জ গ্রীণ গোলাপগঞ্জ এর সভাপতি কামাল আহমদ, মাহবুব আহমদ, মাজহারুল ইসলাম, সাদেক হোসেন, চামেলী আক্তার, খালেদা আক্তার রিমি, মনছুর আহমদ ও হাফিজ আহমদ। 

অনুষ্টানে উপজেলার নিবন্ধিত বিভিন্ন সামাজিক সংগঠনের বিপুলসংখ্যক সংগঠক নেতৃবৃন্দ অংশ নেন।

Post a Comment (0)
Previous Post Next Post