ঈদ উপলক্ষে শুভেচ্ছা বাণীতে মো: জাকির হোসেন বলেন, ত্যাগ-তাকওয়া আর সংযমের শিক্ষা গ্রহণের মধ্য দিয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর ব্যক্তি, পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় জীবনকে সুন্দর ও পরিশুদ্ধ করার পাশাপাশি মুসলিম উম্মাহর বিশ্বজনীন ঐক্য, সংহতি, সহমর্মিতা এবং অনাবিল আনন্দের বার্তা নিয়ে এলো পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে আমি বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ঈদ মোবারক
তিনি বলেন, ব্যক্তি জীবনকে পরিশুদ্ধ ও সংযমী করে গড়ার লক্ষ্যে মোমিন মুসলমানেরা একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে খুশি ও আনন্দের বার্তা নিয়ে আসে। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন গড়ে তোলে। এটি হিংসা-বিদ্বেষ, অহংকার ও পাপাচার মুছে দিয়ে নতুনভাবে সুখী জীবনযাপনের অনুপ্রেরণা দেয়।’
পবিত্র ঈদুল ফিতরের আনন্দঘন উৎসব একটি সুন্দর সমাজ ও দেশ গঠনে সবাইকে উদ্বুদ্ধ করবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
