"ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ত্যাগের মহিমায় চিরউজ্জ্বল ঈদ-উল-আজহা।"
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে দেশে ও প্রবাসে অবস্থানরত তাঁর সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিতজনসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও জনদরদী ব্যক্তিত্ব সেলিম আহমদ। তিনি ঐতিহ্যবাহী বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের কৃতি সন্তান এবং যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন 'সালেহ আহমদ সাকিব কল্যাণ ট্রাস্ট ইউকে'-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান।
যুক্তরাজ্যের ডরসেট থেকে ‘ডেইলি স্কয়ার সিলেট’-কে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন-
"একজন মুসলিম হিসেবে হযরত ইব্রাহিম (আঃ)-এর সুন্নাত এবং ঈদ-উল-আজহার প্রকৃত ইতিহাস আমাদের জানতে হবে। ঈদ মানেই আনন্দ, আর ঈদুল আজহা মানে ত্যাগের আনন্দ। আসুন, আমরা মনের সব হিংসা-বিদ্বেষ ও অহংকার ভুলে কোরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার নৈকট্য ও সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।"
