ঈদ আমাদের ধর্মীয় -ব্যাক্তিগত এবং সামাজিক ঐক্যের বন্ধন শক্তিশালী করে ।





দেশে-বিদেশে অবস্থানরত সকল মুসলমান ভাই-বোন পাঠক বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী দের জানাই ঈদ-উল আযহার এর শুভেচ্ছা ঈদ মোবারক

 "কুরবাণীর মহান আদর্শ নিয়ে পবিত্র ঈদুল আযহা  ঈদে মানুষ সকল ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে পরস্পর পরস্পরের নিকটবর্তী হয় এবং ঈদগাহে গিয়ে নামাজ আদায় করে।  ঈদুল আযহা আমাদেরকে শুধু আনন্দই দেয় না, মানুষে মানুষে ভেদাভেদ ও অনৈক্য ভুলে গিয়ে পরস্পরকে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ করে সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। পবিত্র ঈদুল আযহার মহান আদর্শ ও শিক্ষা কে আমাদের চিন্তা ও কর্মে প্রতিফলন করতে হবে।

ত্যাগের মহিমায় মহিমান্বিত প্রতি বছর ঈদুল আযহা আমাদের মাঝে ফিরে আসে। স্বার্থপরতা পরিহার করে মানবতার কল্যাণে নিজেকে উৎসর্গ করা কোরবানির শিক্ষা। হিংসা-বিদ্বেষ, লোভ-ক্রোধকে পরিহার করে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় আত্মনিবেদিত হওয়া আমাদের কর্তব্য।

ঈদুল আযহা উপলক্ষ্যে আমি দেশবাসী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং আল্লাহর কাছে দোয়া করছি তিনি আমাদের সবাইকে সুন্দর পরিবেশে ঈদুল আযহা উদ্যাপন করার তৌফিক দান করুন। এছারা দেশে যে ভাবে অন‍্যায় অত‍্যাচার অবিচার সহ সকল প্রকার মহামারী থেকে সকলকে যেন মহান আল্লাহ হেফাজত রাখেন। ঈদ-উল-আযহা সবার জীবনে নিয়ে আসুক সুখ, শান্তি, সমৃদ্ধি সৃষ্টি হোক সম্প্রীতির বন্ধন, মহান আল্লাহ তালার দরবারে এ প্রার্থনা করি।

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। আপনি ও আপনার পরিজনেরা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করুন, সে কামনা করছি। ঈদ মোবারক।

শুভেচ্ছান্তেঃ মোঃ জাকির হোসেন

নির্বাহী সম্পাদক


ডেইলি  স্কয়ার সিলেট 


Post a Comment (0)
Previous Post Next Post