স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গোলাপগঞ্জ উপজেলাসহ সমগ্র দেশ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সিলেট জেলা যুবদলের সাবেক সভাপতি এবং ৩নং ফুলবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমদাদ হোসেন টিপু।
তিনি আগামী গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এবং প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন 'গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে'-এর বর্তমান সভাপতি।
ডেইলি স্কয়ার সিলেট -কে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব এমদাদ হোসেন টিপু কুরবানির প্রকৃত মর্মার্থ অনুধাবন করে একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণের আহ্বান জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ, আত্মশুদ্ধি ও আল্লাহর প্রতি গভীর ভালোবাসার এক মহান বার্তা নিয়ে আসে। কুরবানির প্রকৃত শিক্ষা হচ্ছে নিজের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দিয়ে মানবকল্যাণে আত্মনিয়োগ করা।
তিনি পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশের সর্বস্তরের মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন। তিনি আরও যোগ করেন, ধনী-দরিদ্রের বৈষম্য ভুলে সবাই মিলে যেন একটি সুন্দর, শান্তিময় ও সৌহার্দ্যপূর্ণ সমাজ ও রাষ্ট্র গড়ে তোলা যায়— এই ঈদে এটাই হওয়া উচিত সবার মূল অঙ্গীকার।
সবশেষে, গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এমদাদ হোসেন টিপু দেশের সাধারণ মানুষের সুখ ও শান্তি কামনা করে সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানান। একই সাথে তিনি সকলকে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে এবং চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন ও দূষণমুক্ত বজায় রেখে পবিত্র কুরবানির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার বিশেষ আহ্বান জানান।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “ঈদের এই অনাবিল আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে ছড়িয়ে পড়ুক। ঈদ মোবারক।”
