বিয়ানীবাজারে দুর্বৃত্তদের হামলায় যুক্তরাজ্য প্রবাসীর: কুরবানির গরু কেনার নগদ টাকা ও মালামাল লু*টের অভিযোগ



বিয়ানীবাজার প্রতিনিধি ঃসিলেটের বিয়ানীবাজার উপজেলার চারাবই বাজারে কুরবানির গরু কেনার নগদ টাকা ও মূল্যবান মালামাল ছিনতাইয়ের উদ্দেশ্যে একদল দুর্বৃত্তের বিরুদ্ধে পথরোধ করে হামলার অভিযোগ উঠেছে। গত ১৬ মে (শনিবার) রাত আনুমানিক ০৯:৩০ ঘটিকার সময় চারাবই বাজার জামে মসজিদ সংলগ্ন পূর্বপাশের রাস্তার ওপর এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী দিলদার হোসেন খান (৬৬) বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন

​মামলার আসামিরা হলেন— চারাবই গ্রামের মৃত মুজম্মিল আলীর ছেলে সাইদ আহমদ (ডালিম) (২৫) ও শাহিন আহমদ (৩০) এবং অজ্ঞাতনামা আরও ১ জন।

​এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে বাদী দিলদার হোসেন খান বেলাল ও তাহার আপন ভাতিজা হাবিবুর রহমান খান (৩০) স্থানীয় তানভীর আহমদের বাড়িতে পালিত কুরবানির গরু দেখতে যান। সেখান থেকে ফেরার পথে চারাবই বাজার জামে মসজিদের পাশে আসামিরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে  তাদের পথরোধ করে জোর পূর্বক টাকা চিনিয়ে নেয়। দিলদার হোসেন খান বেলাল কিছুই বুঝার আগে ডালিম ও শাহিন তাদেরকে মারধর করে। 

হাবিব আহমদ খান এগিয়ে আসলে আসামীরা তাকে ও মারধর করে, এক পর্যায়ে দস্তা দস্তিতে দিলদার হোসেন খান বেলাল ও হাবিব আহমদ মাটিতে লুটিয়ে পড়েন, সন্ত্রাসীরা তাদের নগদ ২ লক্ষ টাকা ও দিলদার হোসেন খান বেলালের হাতে থাকা প্রায় ২ লক্ষ টাকার হাত ঘড়ি এবং  তার হাতে থাকা টর্চ লাইট চিনিয়ে নেয়। 

 আসামিরা ক্ষিপ্ত হয়ে হত্যার উদ্দেশ্যে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। ২নং আসামি শাহিন আহমদ লোহার জিআই পাইপ দিয়ে বাদীর মাথায় আঘাত করার চেষ্টা করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘাড়ে ও পিঠে লাগে। অন্যদিকে, ১নং আসামি সাহিদ আহমদ (ডালিম) লোহার রড দিয়ে বাদীর ভাতিজা হাবিবুর রহমানকে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে আসামিরা উভয়কে ধাক্কা দিয়ে রাস্তার পাশে কাদায় ও মসজিদের দেয়ালে ফেলে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে জখম করে।

​মারধরের সময় আসামিরা ভুক্তভোগীদের কাছ থেকে কুরবানির গরু ক্রয়ের জন্য সাথে রাখা নগদ ২ লক্ষ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। এজাহারে উল্লেখ করা হয়, ২নং আসামি শাহিন আহমদের সাথে থাকা গরু কেনার নগদ টাকা, হাতঘড়ি এবং টর্চলাইটসহ, লুট করে। এছাড়া ১নং ও অজ্ঞাতনামা আসামি ধস্তাধস্তির একপর্যায়ে বাদীর ভাতিজা হাবিবুর রহমানের কাছ থেকে গরু কেনার আরও নগদ, টাকা ছিনিয়ে নেয়।

​আক্রান্তদের চিৎকার শুনে স্থানীয় লোকজন ও সাক্ষীরা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহত দিলদার হোসেন ও তার ভাতিজা হাবিবুর রহমানকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বিষয়টি স্থানীয় মুরুব্বিদের অবগত ও পারিবারিকভাবে সিদ্ধান্ত নেওয়ার পর থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে বাদী উল্লেখ করেন।

​বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,১৭/০৫/২০২৬ইং তারিখ থানায় একটি মামলা রুজু করা হয়েছে মামলা নং ১৩, মামলার তদন্তভার দেওয়া হয়েছে উপ-পরিদর্শক (এসআই) মানিক চন্দ্র তালুকদারকে। আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয় বিবাদীগণ, ডালিম আহমদ ও শাহিন আহমদ কে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় ।

Post a Comment (0)
Previous Post Next Post