স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ স্কাউটসের কাব স্কাউট শাখার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা “শাপলা কাব অ্যাওয়ার্ড” অর্জন করেছে, মৌলভীবাজারের সদর উপজেলার হাজী নছিবউল্লাহ সরকারি প্রাথমিক স্কুলের পঞ্চম শ্রেণির মেধাবী শিক্ষার্থী বিশ্বনীল সাহা । গত ১৭ মে ২০২৬ইং প্রকাশিত জাতীয় পর্যায়ের চূড়ান্ত ফলাফলে সারাদেশের মনোনীত ১ হাজার ৯৩৭ জনের তালিকায় স্থান করে নেয়।
বিশ্বনীল সাহা, জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকা 'র' মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং নিউজ বাংলা অনলাইন পএিকার সদর উপজেলা প্রতিনিধি সাংবাদিক বিজয় সাহার বড় ছেলে ।
জাতীয় পর্যায়ের কঠিন লিখিত, মৌখিক, ব্যবহারিক ও সাঁতার পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হয়ে স্বপ্নীল সাহা এই গৌরব অর্জন করে। অনুভূতি প্রকাশ করে বিশ্বনীল সাহা জানায়, এই অর্জনের পেছনে তার শিক্ষকদের ও মা, বাবার অবদান সবচেয়ে বেশি। ভবিষ্যতে সে একজন সচেতন যোগ্য নাগরিক হয়ে দেশের সেবা করতে চায়। ছেলের এই সাফল্যে গর্বিত তার পরিবার।
স্বপ্নীল সাহার প্রতিবেশী, শিক্ষকবৃন্দ ও সহপাঠীরা বলেন সে মেধা , পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে আরও অনেক দূর এগিয়ে যাক।
